১৩ ডিসেম্বর ২০১৫ - ১৭:৪১
‘আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞা উঠে যাবে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে তার দেশের তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।

আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে তার দেশের তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। রাজধানী তেহরানে ইরানের পেট্রোকেমিক্যাল ফোরামের সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় বিজান জাঙ্গানেহ বিদেশি কোম্পানিগুলোকে ইরানে আবার তাদের কার্যালয় খোলার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের তেল খাতের ওপর থেকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা উঠে যাবে।
মন্ত্রী জানান, নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান ২০ বছরের ভিশন বাস্তবায়ন করতে পারবে যার কারণে তেহরান প্রতি বছর তেল খাত থেকে ৭,০০০ কোটি ডলার আয় করবে। ইরানের এই সমর্থন পেতে বিশ্বের গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোকে তিনি ইরানে কার্যালয় খোলার আহ্বান জানান। তিনি আশ্বাস দেন, শিগগিরি নিপীড়নমূলক নিষেধাজ্ঞা উঠ যাবে এবং ইরান আন্তর্জাতিক অঙ্গনে লেনদেন করতে সক্ষম হবে।#